Sunday, 6 September 2026

কালিগঞ্জে ওপেন হাউজ ডে

admin ঢাকা
আপডেট: 28 May 2019, 21:34

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) সকালে থানা চত্বরে অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকী, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, থানার ওসি (তদন্ত) এসএম আজিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *