ঢাকাMonday , 27 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রশ্ন ফাঁসের সাথে যুক্ত হলে পরিস্থিতি হবে ভয়াবহ : এস এম মোস্তফা কামাল

admin ঢাকা
আপডেট: 27 May 2019, 23:28

এসএম নাহিদ হাসান ও ফাহাদ হোসেন: সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, আগামী ৩১ মে শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দফায় জেলার তালা, দেবহাটা, কালিগঞ্জ ও কলারোয়া উপজেলার চাকুরি প্রার্থীদের পরীক্ষা গ্রহণ করা হবে। প্রত্যেক পরীক্ষার্থীর কাছে আমরা বার্তা পৌঁছে দিতে চাই- যদি কেউ প্রশ্ন ফাঁসের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে, তবে তার জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে।
সোমবার দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরাকে দেওয়া একান্ত সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
এসএম মোস্তফা কামাল বলেন, ৩১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় পর্বের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে প্রশ্নপত্র ফাঁস রোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এনএসআই, ডিজিএফআই, এসবি এবং র‌্যাবকে বিশেষভাবে এবিষয়ে অবহিত করা হয়েছে। যেনো তারা তৎপর থাকে। এখানে যারা পরীক্ষার্থী রয়েছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে- ১ম পর্বের পরীক্ষায় কিছু অসাধু চক্র প্রশ্নপত্র ফাঁস করে সেই ফাঁদে পরীক্ষার্থীদের ফেলেছিলো। সেটা উদঘাটিত হয় এবং তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরে যারা হোতা এবং পরীক্ষার্থী সকলকেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছর করে কারাদ- প্রদান করা হয়েছে।
প্রত্যেক পরীক্ষার্থীর কাছে আমরা এ বার্তা পৌঁছে দিতে চাই। যদি কেউ অনুরূপ কোনো কাজের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে তার জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে।
আগামী ৩১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় পর্বের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিতে সক্ষম হবো বলে আমরা মনে করছি।
এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১ম পর্বে যারা গ্রেফতার হয়েছে- তাদের দেওয়া তথ্য মতে প্রশ্ন ফাঁস চক্রের মূল হোতাদের ধরতে র‌্যাব, এনএসআই ও এসবি অধিকতর তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *