কৃষ্ণনগরে ভিজিএফ কার্ডের চাল বিতরণ
কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়। ইউনিয়নের প্রায় ৬ হাজার ৪শ ৫০ জনের মধ্যে কার্ডের মধ্যে ৬শ ৩৯ জনের মাঝে এই চাল বিতরণ করা হয়।
সোমবার (২৭ মে) ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণকালে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান আকলিমা খাতুন (লাকী), প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, পিআইও অফিসের ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম, সহকারী প্রোগ্রাম অফিসার নাছিম শাহাদাৎ, চেয়ারম্যান কন্যা শাফিয়া পারভীন প্রমুখ।
প্রসঙ্গত, প্রত্যেক কার্ডধারীকে ১৫ কেজি হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

Leave a Reply