আশাশুনিতে বিভিন্ন মামলায় গ্রেফতার ৬
সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে বিভিন্ন মামলায় ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আশাশুনি থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, সোমবার (২৬ মে) রাতে এএসআই কবির হোসেন, এএসআই জাকির হোসেন ও এএসআই হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে লস্করি খাজরা গ্রামের আছরোফ গাজীর ছেলে সিআর-৮/১৯ নং মামলার পলাতক আসামি আব্দুর রাজ্জাক গাজীকে খাজরা বাজার থেকে, খাসবাগান গ্রামের মাহমুদ মোড়লের ছেলে সিসি-৩৭/১৭ নং মামলায় সিদ্দিক মোড়ল কে, খেড়–য়ারডাঙ্গা গ্রামের ওদুদ ফকিরের ছেলে সিআর-৪৬/১৯ মামলার আসামি ফারুক হোসেন কে, আশাশুনি সদরের মনিরুদ্দীন গাজীর ছেলে ননজিআর-৮৪/০৮ মামলায় আকবর হোসেন কে গ্রেফতার করেন। এছাড়া খরিয়াটি গ্রামের আব্দুল জব্বার মালীর ছেলে সিআর-৫১৪/১৭ মামলায় শহীদুল মালীসহ আরো এক আসামিকে গ্রেফতার করেন।
ধৃত আসামিদেরকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply