সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতারে সর্বস্তরের মানুষের মিলন মেলা
ডেস্ক রিপোর্ট: রোববার সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতারে সর্বস্তরের মানুষের মিলন মেলা বসে।
সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ইফতারে অংশ নেন।
প্রেসক্লাবের শহিদ স ম আলাউদ্দীন মিলনায়তন, তিন তলার মিলনায়তন, নিচতলার হলরুম, ইসিরুম, বিশ্রাম কক্ষসহ প্রেসক্লাব চত্বরের সর্বত্র ছিল আগত অতিথি আর সাংবাদিকদের মিলন মেলা।
ইফতার মাহফিলে অংশ নেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, ৩৩ বিজিবির সিও লে. কর্নেল গোলাম মোহাম্মদ মহিউদ্দীন খন্দকার, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. হাবিবুর রহমান, বিজিবির মেজর আবুল ফজল, সাবেক মন্ত্রী ডা. আবতাবুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, পৌর মেয়র তাছকিন আহমেদ চিশতি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা কারাগারের সুপার আবু জাহেদ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, জেলা কলেজ শিক্ষক সমিতির সম্পাদক মোবাশ্বেরুল হক জ্যোতি, সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক শফিকুর রহমান পরাগ, সাতক্ষীরা সদর থানা ওসি মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু প্রমুখ।
ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। এর পূর্বে অতিথিদের প্রেসক্লাব চত্বরে স্বাগত জানান প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পীসহ অন্যান্য সাংবাদিকরা।

Leave a Reply