শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
শ্যামনগর প্রতিনিধি: ‘জনগণের অংশগ্রহণে প্রণীত বাজেট স্থানীয় উনয়নের ক্ষেত্রে অবদান রাখতে পারে’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার (২৬ মে) বিকাল ৫টায় উপজেলার ৩নং শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ইউএসএআইডি এর খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম “নবযাত্রা” প্রকল্পের সহযোগিতায় ইউনিয়ন পরিষদ মাঠে এই বাজেট ঘোষণা করা হয়। বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান অ্যাড. এস এম জহুরুল হায়দার (বাবু)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্যামনগর সরকারী মহসিন ডিগ্রী কলেজের সাবেক ভাইস প্রিন্সিপ্যাল নাজিম উদ্দিন, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জি এম আকবর কবীর, নওয়াবেকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদি লিটন, মুক্তিযোদ্ধা শিক্ষক মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শিক্ষক নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, শ্যামনগর পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মূখার্জী, নকশী কাথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, শ্যামনগর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন প্রমুখ। বাজেট অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার ও শ্যামনগর সদর ইউপি সেক্রেটারি আমিনুর রহমান। অনুষ্ঠানে ৩,১৭,৭৯২০০ টাকার বাজেট ঘোষণা করা হয়।

Leave a Reply