ঢাকাSunday , 26 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছেলের চিকিৎসার জন্য বাবার আকুতি

admin ঢাকা
আপডেট: 26 May 2019, 21:46

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার সদর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের দিনমজুর মো. সহিদুল ইসলামের ছেলে মো. ইমন (১৫) দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। হতদরিদ্র সহিদকে সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হয়। তার উপর অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য নিজের সহায় সম্পদ নিঃশেষ প্রায়। তার চিকিৎসার জন্য এখন প্রচুর টাকার প্রয়োজন।
জানা যায়, ৫ মাস পূর্বে সামান্য জ্বর হয় ইমনের। স্থানীয় চিকিৎসক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার চিকিৎসা করানো হয়। কিন্তু তার শরীর থেকে কোন চিকিৎসক জ্বর নিরাময় করতে পারেনি। চিকিৎসকেরা বারংবার বিভিন্ন রকমের পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা সেবা প্রদান করলেও-সেটা কাজে আসেনি। তখন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা রোগীর অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য তাকে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন।
ইমনের পিতা সহিদুল একজন দিনমজুর। সে পরের ক্ষেতে দিনমজুরী করে সংসার চালায়। প্রতিদিন যা আয় হয়-তা দিয়ে কোন রকম সংসার চলে। তার উপর ইমনের চিকিৎসার জন্য যা কিছু ছিল সব বিক্রয় করতে হয়েছে। এখন কিভাবে পুত্রের চিকিৎসা করাবে, এই চিন্তায় সে পাগলের মত মানুষের কাছে সাহায্যের আশায় ছুটাছুটি করছে। কারণ তার যতটুকু সঞ্চয় ছিল, তাসহ শেষ সম্বল ভিটামাটি টুকু বন্ধক রেখে যশোরের ২৫০ শয্যা হাসপাতাল, কুইন্স হাসপাতাল প্রাঃ লিঃ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করে শেষ করে ফেলেছেন। এখন সে নিঃস্ব প্রায়। এখন ইমনকে উন্নত চিকিৎসার জন্য ভারত কিংবা অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য চিকিৎসকেরা পরামর্শ প্রদান করেছেন। কিন্তু উন্নত চিকিৎসার ব্যয় ভার বহন করা ইমনের দরিদ্র পিতা সহিদুলের পক্ষে আদৌ সম্ভব নয়। ইমনের চিকিৎসার জন্য কমপক্ষে ১০ থেকে ১৫ লক্ষ টাকার প্রয়োজন। সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ইমনের ছাড়পত্র দিয়ে দিয়েছে। বর্তমানে অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধ। চিকিৎসার অভাবে দিন-দিন সে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। তাই ইমনের দরিদ্র পিতা তার সন্তানকে বাঁচাতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
সাহায্য পাঠাবার ঠিকানা-মো. সহিদুল ইসলাম, ০১৯২৭৬৯৩৭১৮। হিসাব নং-১৭৪৬৫, কৃষি ব্যাংক, মণিরামপুর শাখা, মণিরামপুর, যশোর। বিকাশ নং-০১৯৭০২৭১২৫৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *