ঢাকাSunday , 26 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও তার পরিবারের সদস্যদের জীবন নাশের হুমকির অভিযোগ!

admin ঢাকা
আপডেট: 26 May 2019, 22:12

কালিগঞ্জ প্রতিনিধি: মারপিট করে মারাত্মক জখমের পর মামলা না করার জন্য কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি মীর আবু বক্করকে জীবন নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও কুশুলিয়া গ্রামের ছবিয়ার রহমান ওরফে ফকিরের ছেলে কাজী নুর আহমেদ রনিসহ তার সহযোগীদের বিরুদ্ধে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আবু বক্কর কান্নাজড়িত কণ্ঠে জানান, মামলা না করার জন্য উপজেলার ছাত্রলীগের সভাপতি কাজী নুর আহমেদ রনি, একই গ্রামের ভুট্টা কাজীর ছেলে অপু হোসেন (১৯), মহসিন কাজীর ছেলে সাজু কাজী (১৯), কাজী শুকুরের ছেলে কাজী হৃদয় (২০), কাজী ইউসুপের ছেলে কাজী আব্দুল্লাহ (১৯), কাজী কদুর আলীর ছেলে কাজী শাহাজালাল, ইকবাল হোসেনের ছেলে ইমরান হোসেন (২৪), কাজী সিদ্দিকুরের ছেলে সাজিদ হাসানসহ (২৮) অজ্ঞাত ৫-৬ জন প্রতিনিয়ত তাকে এবং তার অসহায় পরিবারকে জীবন নাশের হুমকি প্রদান করছে।
তিনি বলেন, গত বৃহস্পতিবার (২৩ মে) রাতে কাজী নুর আহমেদ রনির নেতৃত্বে যারা তাকে কুপিয়েছে তারা সবাই শিবিরের রাজনীতির সাথে যুক্ত। ২০১৩ সালে তাদের পরিবারের সদস্যরা রনির পিতা ছবিয়ার রহমান ওরফে ফকিরের নেতৃত্বে ব্যাপক নাশকতামূলক কার্যক্রম করেছে কুশুলিয়া এলাকায়। বর্তমানে শিবিরের এসব সদস্য সংঘবদ্ধ হয়ে ছাত্রলীগের নামধারণ করে আমাদের উপর হামলা করছে। তারা শুধু আমার উপর হামলা করে শান্ত হয়নি, বর্তমানে আমার পরিবারের উপর হুমকি প্রদান করছে। এদিকে, আবু বক্কর বাদী হয়ে শনিবার থানায় লিখিত এজাহার দিয়েছেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *