ঢাকাSunday , 26 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের ইন্তেকাল

admin ঢাকা
আপডেট: 26 May 2019, 22:10

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের মহেশকুড় গ্রামের মৃত এজাহার আলী সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি (৬৮) আর নেই।
রোববার (২৬মে) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, হাবিবুর রহমান প্রায় ১ মাস যাবত অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়।
এদিবে, রোববার বাদ আসর কালিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দীনের নেতৃত্বে পুলিশ বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে গার্ড অব অনার প্রদান করেন।
এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক কমান্ডার আব্দুল হাকিম, সাংগঠনিক কমান্ডার শেখ অজিয়ার রহমান, সহকারী কমান্ডার শেখ আব্দুর রউফ, সহকারী কমান্ডার এসএম শাহাদাত হোসেনসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন। বাদ মাগরিব মহেশকুড় গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *