ঢাকাSunday , 26 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় জাহিন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

admin ঢাকা
আপডেট: 26 May 2019, 21:42

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় জাহিন ফাউন্ডেশনের উদ্যোগে হত দরিদ্র, সুবিধা বঞ্চিত ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলার চাঁড়াঘাট গ্রামের ৩০ জন শিশু ও নারী-পুরুষের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণকালে চাঁড়াঘাট গ্রামের সমাজ সেবক সাবেক হেলথ ইন্সপেক্টর আব্দুর রহিম, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মালেক, প্রাক্তন ইউপি সদস্য, চেড়াঘাট জামে মসজিদের সভাপতি ও সাবেক ল্যান্স কর্পোরাল নজরুল ইসলাম, চেড়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আইউব হোসেন মোল্ল্যা, চেড়াঘাট জামে মসজিদের ইমাম হাফেজ বিল্লাল হোসেন, পুটুনি দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মমিন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ক্রীড়া ও সাহিত্য সম্পাদক আরিফুল হক চৌধুরী ও জাহিন ফাউন্ডেশনের পরিচালক একরামুল কবীর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাহিন ফাউন্ডেশন ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়ে গ্রামের হতদরিদ্র, ছিন্নমূল, প্রতিবন্ধী, এতিম, বিধবা, অসহায় ও সুবিধা বঞ্চিত নারী-পুরুষদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করে আসছে। এরই অংশ হিসেবে এবারও সেমাই, চিনি, বাদাম ও কিসমিস এবং শিশুদের মাঝে ঈদের নতুন জামা ও জুতা বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *