ঢাকাSaturday , 25 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

১২০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা : কবি নজরুলের লেখনি অন্যায় অত্যাচার ও পরাধীনতার বিরুদ্ধে প্রতিবাদ করার উৎসাহ যুগিয়েছে

admin ঢাকা
আপডেট: 25 May 2019, 22:57

ডেস্ক রিপোর্ট: নজরুল একধারে ছিলেন গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তার লেখনী মাধ্যমে সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। কবি নজরুল ছিলেন অন্যায়, অত্যাচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার। কবির লেখনির মাধ্যমে যুগে যুগে অন্যায়, অত্যাচার, পরাধীনতা ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করার উৎসাহ যুগিয়েছে। বাঙালি জাতিসত্তার উৎসমুখে সৃষ্টির উন্মাদনায় আন্দোলিত এক অনন্য দার্শনিক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। নজরুল বহুমূখী প্রতিভার অধিকারী ছিলেন। তার লেখা অসংখ্য গান এখনো সবার প্রাণে বাজে। আমাদের নিয়মিত নজরুল চর্চা অব্যাহত রাখতে হবে।
শনিবার (২৫ মে) বেলা সাড়ে ১১টায় মানবতার কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরিতে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি ও জেলা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন গাজী আজিজুর রহমান। জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম এম মাহমুদুর রহমান। কবি নজরুলের বণার্ঢ্য জীবনের উপর আলোচনা করেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল খালেক, তালা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আশুতোষ সরকার, কবি গাজী সৌহার্দ সিরাজ প্রমুখ।
এর আগে জাতীয় কবি কাজী নজরুলের কবিতা আবৃত্তি করেন আবৃত্তি শিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *