ঢাকাSaturday , 25 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে কুয়েত প্রবাসী বাবলুর দাফন সম্পন্ন

admin ঢাকা
আপডেট: 25 May 2019, 22:50

রমজাননগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের ডাক্তার মো. কওছার গাজীর ছোট ছেলে কুয়েত প্রবাসী মো. নূরুজ্জামান বাবলুর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ মে) সকাল ৮টায় ভেটখালী ঈদগাহ ময়দানে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওহেদ, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জিএম, আকবর কবির, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন প্রমুখ। জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। প্রসঙ্গত, বাবলু কুয়েতে স্টোক জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাবলুর হঠাৎ মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *