দেবহাটার টাউনশ্রীপুরে বিজিবির অভিযানে মাদক জব্দ
দেবহাটা প্রতিনিধি: দেকহাটার টাউনশ্রীপুরে বিজিবির অভিযানে ২০ বোতল মদ ও দুই কেজি গাঁজা জব্দ হয়েছে।
বিজিবি সূত্র জানায়, শুক্রবাব রাত ১টার দিকে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ানের টাউনশ্রীপুর বিওপির সুবেদার আমিনুল ইসলামের নির্দেশনায় হাবিলদার মমিনুল ইসলামসহ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ ও দুই কেজি গাঁজা জব্দ করে। তবে, এসময় মাদকদ্রব্য বহনকারী টাউনশ্রীপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী ফারুক হোসেন পালিয়ে যেতে স্বক্ষম হয়।
টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আমিনুল ইসলাম মাদক আটকের বিয়ষটি স্বীকার করে জানান, এব্যাপারে মাদক ব্যবসায়ী ফারুককে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply