ঢাকাSaturday , 25 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দুর্নীতির আখড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল : বৃষ্টিতে মাটিতে পুতে রাখা ওষুধ জালিয়াতি ফাঁস : ১০ বস্তা সরকারি ঔষুধ ও গজ ব্যান্ডেজ উদ্ধার

admin ঢাকা
আপডেট: 25 May 2019, 22:51

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে মাটি চাপা দেয়া কমপক্ষে ১০ বস্তা সরকারি ঔষুধ ও গজ ব্যান্ডেজসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সেফটি ট্যাংকির পাশে বিশেষভাবে রক্ষিত এসব ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অসৎ উদ্দেশ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সেফটি ট্যাংকির পাশে অন্তত ১০ বস্তা বিভিন্ন ধরনের ঔষুধ ও গজ ব্যান্ডেজসহ নানা ধরনের চিকিৎসা সরঞ্জাম কবরের মত করে মাটি চাপা দেয়াছিল। সকালে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির পানির চাপে ঔষুধের বস্তাগুলো মাটি ফুড়ে ভেসে ওঠে। জব্দকৃত এসব গজ ব্যান্ডেজ টাটকা এবং ঔষুধের মেয়াদ রয়েছে ২০২২ সাল পর্যন্ত। স্থানীয়রা জানায়, ভেসে ওঠা ঔষুধগুলো পুনরায় মাটি চাপা দেয়ার জন্য লেবারদের সাথে দর কষাকষি করতে গেলেই ঘটনাটি ফাঁস হয়ে যায়।
মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শাহজাহান আলী জানান, তিনি বিষয়টি অবহিত হয়েছেন। তার দায়িত্বকালীন সময়ে এ ঘটনা ঘটেনি। তিনি যোগদানের আগে এ ঘটনাটি ঘটতে পারে বলে তিনি সন্দেহ পোষণ করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ওষুধগুলো আমরা জব্দ করেছি। তবে কি কারণে মাটিতে পুতে রাখা হয়েছিল, তদন্ত না করে তা বলা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *