কৃষ্ণনগরে ভেজাল পণ্য বিনষ্ট
কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর বাজারে হাইকোর্ট ঘোষিত ভেজাল পণ্য ও পাটালী জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা স্যানিটারি অফিসার আব্দুস সোবহান কৃষ্ণনগর বাজারের মুদি দোকানসমূহে এই অভিযান চালান।
এসময় তিনি হাইকোর্টের দেওয়া আদেশ বলে এসিআই কোম্পানির লবণ, মেয়াদোত্তীর্ণ খেজুর, তীর, সরিষার তৈল, প্রাণের গুড়া হলুদ ও চিপসসহ ভেজাল পাটালী জব্দ করেন। পরে ভেজাল পণ্যগুলো কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এনে জনসাধারণের সামনে ধ্বংস করা হয়।

Leave a Reply