ঢাকাThursday , 23 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া উপজেলা পরিষদের ইফতার ও দোয়া

admin ঢাকা
আপডেট: 23 May 2019, 22:33

কলারোয়া প্রতিনিধি: দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় কলারোয়া উপজেলা পরিষদের আয়োজনে ইফতার ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মে) উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু ও উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন। ইফতারে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধি ও হতদরিদ্র রোজাদারগণ অংশ নেন।
দোআ পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম শেখ কামরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *