ঢাকাWednesday , 22 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে ৩ কেজি গাঁজা ও ৩টি ভারতীয় গরু আটক

admin ঢাকা
আপডেট: 22 May 2019, 21:11

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, পঁচা গরুর মাংস, চা পাতা, সেন্ডেল, গাঁজা, শাখা চুড়ি, পলিথিন ব্যাগ জব্দ ও গরু আটক করেছে। বুধবার ব্যাটালিয়ন অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মঙ্গলবার রাতে কুশখালী বিওপি’র সদস্যরা কৈজুরী মাঠ এলাকা থেকে ২০ হাজার টাকা মূল্যের ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল ও শ্মশান ঘাট এলাকা থেকে ১৯ হাজার দুইশ টাকা মূল্যের ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে।
এদিকে, মঙ্গলবার কাকডাংগা বিওপি’র সদস্যরা কেড়াগাছি পাকা রাস্তা এলাকা থেকে ১৭ হাজার ৬০০ টাকা মূল্যের ৪৪ কেজি ভারতীয় চা পাতা ও ঝাউডাংগা বিশেষ ক্যাম্প এর সদস্যরা ঝাউডাংগা চেক পোস্ট এলাকা থেকে ২০ হাজার টাকা মূল্যের ৮০ কেজি ভারতীয় পলিথিন ব্যাগ জব্দ করে।
এদিকে, বুধবার তলুইগাছা বিওপি’র সদস্যরা উত্তর তলুইগাছা এলাকা থেকে ২০ হাজার টাকা মূল্যের ৫০ কেজি ভারতীয় পঁচা গরুর মাংস, ১০ হাজার পাঁচশ টাকা মূল্যের ৩ কেজি ভারতীয় গাঁজা এবং ২ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ০৩ টি ভারতীয় গরু আটক করে।
একই দিন বাকাল চেক পোস্ট ক্যাম্পের সদস্যরা এক লক্ষ বিশ হাজার টাকা মূল্যের ১২০ জোড়া ভারতীয় শাখা চুড়ি এবং ৬ হাজার টাকা মূল্যের ১৫ জোড়া ভারতীয় সেন্ডেল জব্দ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *