ঢাকাWednesday , 22 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

admin ঢাকা
আপডেট: 22 May 2019, 22:31

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৯টায় শ্যামনগর উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকারের পরিচালনায় কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তর কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইউপি চেয়ারম্যান, মেম্বর ও সচিব, মসজিদের ইমাম, পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। সভাপতির স্বাগত বক্তব্যের পর প্রধান অতিথি মাল্টিমিডিয়ার মাধ্যমে তথ্য অধিকার আইন ২০০৯, তথ্য অধিকার বিধিমালা ২০০৯, তথ্য অধিকার (তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা), তথ্য অধিকার অভিযোগ, প্রকাশ ও তথ্য গ্রহন সহ গুরুত্বপূর্ণ ধারাসমুহ এবং তথ্য অধিকার আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *