ঢাকাWednesday , 22 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম

admin ঢাকা
আপডেট: 22 May 2019, 22:15

সমীর রায়, আশাশুনি: বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন আশাশুনি উপজেলা বিএনপি’র সভাপতি ও কুল্যা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম।
মঙ্গলবার রাতে ঢাকায় প্রথম নামাজে জানাজা শেষে বুধবার (২২ মে) ভোর রাতে চেয়ারম্যানের মরদেহ আশাশুনির কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামে নিজ বাড়িতে নেয়া হয়। এদিন বাদ যোহর গুনাকরকাটি খানকাহ্ শরীফ চত্বরে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজায় ইমামতি করেন, গুনাকরকাটি খায়রিয়া আজিজিয়া কামিল মাদ্রাসার মুফাচ্ছির মাও. মো. রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহম্মেদ চিশতি, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, বিএনপি নেতা কামরুল ইসলাম ফারুক, অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, আব্দুল আলিম, তরিকুল হাসান, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, আব্দুল হাকিম, সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, অধ্যক্ষ আবু সাঈদসহ জেলা ও উপজেলার সকল পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ হাজার হাজার মুসল্লি। বিকাল ৩টায় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে মরহুমের তৃতীয় জানাজা শেষে বাবা মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। তৃতীয় নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমের পৌত্র হাফেজ লাবিব আহম্মেদ। কুল্যা ইউপির বারবার নির্বাচিত চেয়ারম্যান এসএম রফিকুল ইসলামের অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত, বুধবার (১৫ মে) বেলা ১১টার দিকে চাম্পাফুল কালীবাড়ী মোড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মঙ্গলবার (২১ মে) বিকালে ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *