ঢাকাWednesday , 22 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয় এলাকায় বখাটেদের উৎপাতে উদ্বিগ্ন অভিভাবক : ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মামাকে মারপিট

admin ঢাকা
আপডেট: 22 May 2019, 22:36

মীর খায়রুল আলম, দেবহাটা: দেবহাটা উপজেলার বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশর্^বর্তী এলাকা এখন বখাটেদের আড্ডায় পরিণত হয়েছে। এলাকার উঠতি বয়সী মাদকাসক্ত ইভটিজারদের অত্যাচারে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।
খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকেই এসব বখাটেদের দেখা যায় স্কুলের সামনে। স্কুলের সামনে দাড়িয়ে শিষ দেওয়াসহ অশ্লীল উক্তি করা এবং প্রেমের প্রস্তাব দেয় তারা। র্দীঘদিন ধরে এলাকার কিছু বখাটে স্কুল চলাকালীন সময়ে দূর-দূরান্ত থেকে বিদ্যালয়ে আসা ছাত্রীদের হয়রানি করে আসছে। গত মঙ্গলবার ৮ম শ্রেণি ও ১০ শ্রেণির দুইজন ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে বহেরা উত্তর পাড়া নুর আলী পাথরের ছেলে মো. ইমাম আলী, উত্তর কুলিয়া মাসুম চৌধুরীর ছেলে আনাছ চৌধুরী মোটরসাইকেল যোগে এসে তাদেরকে উত্ত্যক্ত করতে থাকে। তারা বিষয়টি বাড়িতে বললে ইভটিজিং এর শিকার ঐ ৮ম শ্রেণির মেধাবী ছাত্রীর মামা মেহেদী হাসান ইভটিজারদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে বেধড়ক মারপিট করে। ঘটনার দিন রাতে উত্তর কুলিয়ার মাসুম চৌধুরী রাতের আধারে তাদের বাড়িতে গিয়ে বিষয়টি সমাধানের প্রস্তাব দিলেও কোন সমাধান আসেনি বলে ভুক্তভোগী পরিবার জানান।
নাম প্রকাশের অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, স্কুলে যাওয়া আসার পথে বখাটেদের উৎপাতে তাদের সন্তানদের স্কুলে পাঠাতে রীতিমত নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্কুল সময়ে আশপাশের এলাকায় চলে মাদকের কারবার। এসব মাদকসেবী বখাটেরা স্কুল-কলেজের ছাত্রীদের প্রেমের প্রস্তাব দেওয়াসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছে। এদের হাত থেকে রক্ষা পেতে অনেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করে দেয় নতুবা অন্য স্কুল বেছে নিচ্ছে। তবে এমন পরিস্থিতি চলতে থাকলে ইভটিজিং এর শিকার হয়ে অনেক সময় আত্মহননের ঘটনা ঘটতে পারে বলে মনে করেছেন অভিভাবকরা।
বিষয়টি নিয়ে বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি। স্কুল চলাকালীন সময়ে স্কুলের আশপাশে বিনা কারণে কোন স্থানীয় বা বহিরাগত ছেলেরা আসতে পারবে না। যদি কেউ এসে অশোভনীয় আচরণ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *