নলতা শরীফ প্রেসক্লাবের ইফতার মাহফিল
নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের নলতা শরীফ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নলতা অডিটোরিয়ামে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য এস এম আসাদুর রহমান সেলিম।
ইফতার মাহফিল উদযাপন কমিটির আহবায়ক ও প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম শাহারিয়ার ও সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, নলতা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ও প্রেসক্লাবের উপদেষ্টা ডা. আবুল ফজল মাহমুদ বাপী, সখিপুর মহিলা কলেজের সভাপতি মো. আব্দুল মাজেদ, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের কর্মকর্তা মো. সাইদুর রহমান, এনামুল হক খোকন, আবুল ফজল, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক জি এম মাসুম, আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক, গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক অ্যাড. মুন্না, কালিগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান শিমুল, এসএম আহমাদউল্ল্যাহ বাচ্চু, অ্যাড. জাফরুল্লাহ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, চাম্পাফুল ইউপির সাবেক চেয়ারম্যান মো. আব্দুল রতিফ মোড়ল, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আকদাছ হোসেন মন্টু, প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, মো. রফিকুল ইসলাম খোকন, আব্দুর রশিদ, নলতা শরীফ প্রেসক্লাবের কর্মকর্তা এমএ মামুন, কে এম রেজাউল করিম, শিক্ষক মো. আলিমুজ্জামান শাহীন, তানভির হোসেন মিন্টু, বুলবুল, বুশরা গ্রুপের হাসানুজ্জামান রাজু প্রমুখ।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফুল ইসলাম আজিজী।

Leave a Reply