ঢাকাWednesday , 22 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঈশ্বরীপুরে রাস্তা ইটের সোলিংয়ের কাজ উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 22 May 2019, 21:49

জগবন্ধু কয়াল, ঈশ্বরীপুর: শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তাখালী গ্রামের পিয়ার আলীর বাড়ি হতে ১৯০০ ফুট রাস্তা ইটের সোলিংয়ের কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ মে) সকালে ইউএসএআইডি এর খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম-নবযাত্রা প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন ও সুশীলনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউনিয়নের চেয়াম্যান জিএম অ্যাডভোকেট শোকর আলী, ইউপি সদস্য সাইদুল ইসলাম, আজিজুর হক, রাশিদুল ইসলাম, সোবাহান ঢালী, বিরেন্দ্রনাথ বিশ্বাস, ১, ২, ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর রুপিয়া আজিম, গ্রাম আদালত সহকারী অনুপম কুমার ঘোষসহ ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের ওয়াশ ফ্যাসিলিটেটর মো. শাহাজান সিরাজ, ডিআরআরএ অর্গানাইজার পলি দাস এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *