ঢাকাTuesday , 21 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডিবির অভিযানে ৪’শ বোতল ফেনসিডিলসহ আটক ১

admin ঢাকা
আপডেট: 21 May 2019, 22:35

ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার লাবসা থেকে ৪০০ বোতল ফেনসিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আজগার আলি (৪৫) কে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় লাবসা বাইপাস সংলগ্ন আল আমিনের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আজগার কলারোয়া উপজেলার হিজলদি গ্রামের মৃত মোহাম্মাদ আলি সরদারের ছেলে আলি।
ডিবির এস.আই রিয়াদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে লাবসা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে আজগারকে আটক করা হয়েছে। সে ফেনসিডিলের চালান ঢাকায় পাঠানোর জন্য সেখানে ট্রাক/পরিবহনের অপেক্ষায় ছিলো বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *