শ্যামনগরে আইলা দিবসের প্রস্তুতি সভা
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে জলবায়ু পরিষদের উদ্যোগে আইলা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ মে) বিকাল ৪টায় উপজেলা জলবায়ু পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় শ্যামনগর উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি আকতারুজ্জামান শিকদারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী।
বক্তব্য রাখেন, জলবায়ু পরিষদের সভাপতি উপাধ্যক্ষ নাজিম উদ্দীন, জাসদ সভাপতি শেখ হারুন-অর-রশিদ, জলবায়ু পরিষদের সদস্য শাহানা হামিদ, মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফ, নওয়াবেঁকী গণমুখি ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মো. আলমগীর হোসেন, ওয়ার্ল্ড ভিশন’র নবযাত্রা প্রকল্পের হামিদুল ইসলাম, সুশীলনের নবযাত্রা প্রকল্পের এসএম জাকির হোসেন, নকশী কাথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি, কৃষিবিদ শেখ সিরাজুল ইসলাম, এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক গাজী আল ইমরান, জলবায়ু পরিষদের প্রোগ্রাম অফিসার সুপর্ন কর্মকরসহ কারিতাস, লিডার্স, ফেইথ ইন একশান, ইসলামিক রিলিফসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি।
সভায় জলবায়ু মেলা, আইলা দিবসের র্যালি, ভিডিও প্রদর্শন, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ ও একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

Leave a Reply