কালিগঞ্জে মোবাইল না পেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা!
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে মোবাইল না দেওয়ায় বাবা-মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে শারমিন সুলতানা (১৬) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। সে উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ও নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৯ মে) শারমিন সুলতানার বাবা একটি মোবাইল ক্রয় করে বাড়িতে নিয়ে আসেন। এসময় ওই মোবাইলটি শারমিন সুলতানা তার বাবার কাছে দাবি করেন। কিন্তু তার বাবা-মা মোবাইল দিতে অস্বীকৃতি জানায়। এরপর রাত ১০টার দিকে বাবা-মায়ের উপর অভিমান করে শারমিন নিজ ঘরের আড়ার সাথে ওড়নার সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক আইনুদ্দীন বিশ্বাস জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply