ঢাকাMonday , 20 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ওয়াস ব্যবসায়ীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রাহক সেবা বিষয়ক প্রশিক্ষণ

admin ঢাকা
আপডেট: 20 May 2019, 21:31

কলারোয়ায় ওয়াস ব্যবসায়ীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গ্রাহক সেবা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মে) পৌরসভার কনফারেন্স রুমে দিনব্যাপী এই প্রশিক্ষণ উদ্বোধন করেন হোপ ফর দি পুওরেস্ট’র টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার। প্রশিক্ষণ প্রদান করেন সংস্থাটির সাতক্ষীরা ফিল্ড অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা মোছা. সেলিনা খাতুন ও মার্কেট ডেভেলপমেন্ট কর্মকর্তা মোছা. রোকসানা পারভীন।
প্রশিক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যম কী ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে ব্যবসা পরিচালনার কৌশল নিয়ে আলোচনা করা হয়। উদ্যোক্তা ও ক্রেতাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্ভুক্তির পন্থাসমূহ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রেতার ফিডব্যাক গ্রহণ ও উত্তর প্রদানের পদ্ধতিগুলো আলোচনা করা হয়।
প্রশিক্ষণে ব্যবসায়ী মো. শিমুল হোসেন, আ. ছাত্তার, তুফান বাস্ফর, মো. শাহজাহান আলী, মো. আল আমিন, মোকলেছুর রহমান, সালমা খাতুনসহ মোট ২৯ জন ওয়াস ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বেসরকারি সংস্থা আশার জেলা ব্যবস্থাপক মো. শাহজাহান আলী। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *