ঢাকাMonday , 20 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উচ্চ মাধ্যমিক পরীক্ষা : সুমাইয়া খাতুন

admin ঢাকা
আপডেট: 20 May 2019, 23:21

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মোরা,
স্বপ্ন যে উকি দেয় হলুদ খামে মোড়া,
লেখাপড়া শেষে গভীর রজনীতে ভাবি,
পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কি হবো আমি?
শিক্ষিকা অথবা ডাক্তার,
নাকি ইঞ্জিনিয়র?
এ পরীক্ষা মোদের জীবন দালানের ভীত,
নতুন স্বপ্ন মনে ভুলে যায় অতীত,
এ পরীক্ষা মোদের আকাশচুম্বি,
নবজীবন তৈরির সুপ্রভাত সন্ধি,
এ পরীক্ষায় গভীর অধ্যয়ন তপস্যা,
তৈরি মোদের আত্মনির্ভরশীল ভরসা,
এ পরীক্ষায় কেউ হাঁসে কেউ কাঁদে,
শস্যদানা পরিলক্ষিত জীবন আবাদে,
এ পরীক্ষায় কেউ যাবে উপরমহলে,
কেউ বা যাবে ঝরে,
এ পরীক্ষা জানে পরিশ্রমের মর্যাদা,
জানে ভুল ভ্রান্তির ধা-ধা,
এ পরীক্ষা নিজেকে নিজে চেনার উপায়,
এ যে মোদের প্রাণের সাধনায়,
এ পরীক্ষায় গড়বে মোদের ভবিষ্যৎ,
কেউ করবে না সেটা আত্মসাৎ,
এ পরীক্ষা মানে স্বপ্নকে ছুয়ে দেখা,
নিজেই নিজের ছবি আঁকা,
এ পরীক্ষা বোঝায় আত্মোপলব্ধি যোগ্যতা,
বোঝায় এ বিশাল বিশ্বের প্রাপ্যতা,
এ বয়স জানে আশা আকাক্সক্ষা কি?
জানে দক্ষ কলাকৌশল ভাবনাটি,
এ বয়স মানে অসাধ্যকে সাধন করা,
বোঝে সমাজসেবায় ব্রতী হওয়া,
এ বয়স মোদের রক্তের তাজা স্রোত,
সাফল্যের চাবিকাঠি গড়াগড়ি ওতপ্রত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *