ঢাকাSunday , 19 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে এমপি রবি’র ইফতার মাহফিলে মিলন মেলা

admin ঢাকা
আপডেট: 19 May 2019, 21:24

ডেস্ক রিপোর্ট: রবিবার সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। জেলার উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবী এবং ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এই ইফতার মাহফিল মিলন মেলায় পরিণত হয়। এ সময় এমপি রবি ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কুশল বিনিময় করেন।
পরে শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস। রমজানের পবিত্রতা সকলকে রক্ষা করতে হবে। ধনী গরিব ভেদাভেদ ভুলে গিয়ে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পবিত্র মাহে রমজানে এই হোক আমাদের অঙ্গিকার। এসময় দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।
ইফতার মাহফিলে অংশ নেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাবেক মন্ত্রী ডা. আবতাবুজ্জামান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. রফিকুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিশ^জিৎ কুমার কুন্ডু, এনএসআই’র উপপরিচালক মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল মোজাফ্ফার মন্টু, জেলর মো. আবু জাহেদ, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, সাবেক অধ্যক্ষ লিয়াকত পারভেজ, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মাকসুদুর রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি অ্যাড. আব্দুল লতিফ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, ছফুরননেছা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুন নাহার, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, দিবা নৈশ কলেজের অধ্যক্ষ সফিকুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, সাতক্ষীরা পাওয়ার হাউজ’র নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ মো. মাসুদুর রেজা, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক হারুন অর রশিদ, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুর রহমান উল্লাস, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু প্রমুখ।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ। ইফতার পূর্ব দোয়া অনুষ্ঠানের মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদ, শহিদ জাতীয় চার নেতা, শহিদ মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহিদের রূহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন এমপি রবির ব্যক্তিগত সহকারি মকসুমুল হাকিম ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *