কুলিয়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক প্রাণনাথ
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা গ্রামের বৈদ্যুতিক শর্ট-সার্কিটে বসতবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়ালেন সাতক্ষীরা পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক প্রাণনাথ।
রোববার (১৯ মে) সকাল ১০টায় সাতক্ষীরা পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক তাদের বাড়িতে যেয়ে ১০ হাজার টাকা ও কিছু আনুসাঙ্গিক জিনিসপত্র তুলে দেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে। এসময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউপি সদস্য বিকাশ সরকার, সাবেক ছাত্রনেতা প্রিতম মন্ডল।

Leave a Reply