Sunday, 6 September 2026

কলা‌রোয়ায় ছাত্রলী‌গের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদ‌কের হা‌তের আঙ্গুল ‌কে‌টে নিল বর্তমান সম্পাদক

admin ঢাকা
আপডেট: 18 May 2019, 16:00

ডেস্ক রি‌পোর্ট: জমিজমা সংক্রান্ত বিরোধে সাতক্ষীরার কলারোয়া উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক ও ব্যবসায়ী তুষার হোসেনের ডান হাতের চার‌টি আঙ্গুল কেটে নি‌য়ে‌ছে উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক মেহেদি হাসান নাইস।
শ‌নিবার (১৮ মে) দুপুরে কলা‌রোয়া পৌর শহ‌রে এ ঘটনা ঘটে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান জানান, পৌরসভার একখণ্ড জমি নিয়ে সা‌বেক ছাত্রলীগ নেতা ও তুষার ইলেকট্রনিক্সের সত্ত্বা‌ধিকারী তুষার ও স্থানীয় মন্টুর মধ্যে বিরোধ চলছিল। সকালে উপ‌জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মেহেদি হাসান নাইসের নেতৃত্বে নেতা-কর্মীরা মন্টুকে ওই জমির দখল বুঝিয়ে দেয়। এসময় তুষার বাঁধা দিতে গেলে তাকে পিটিয়ে আহত করে ও রামদাঁর কোপ দি‌য়ে চার আঙ্গুল কেটে নেয় নাইস। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *