শ্যামনগরে ছাত্রলীগ নেতার ইফতার বিতরণ
জগবন্ধু কয়াল, ঈশ্বরীপুর: শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. বাবুল হোসেনের উদ্যোগে ১৫৭জন গরীব অসহায় ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ মে) বিকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. বাবুল হোসেন উপস্থিত থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সিডিও’র আহ্বায়ক রুবেল হোসনে, আক্তার ও উপজেলার ছাত্রলীগের কর্মীবৃন্দ।

Leave a Reply