ঢাকাFriday , 17 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় জমে উঠেছে আমের বাজার

admin ঢাকা
আপডেট: 17 May 2019, 21:35

শাহারিয়ার হুসাইন, শার্শা (যশোর): যশোরের শার্শার বেলতলা বাগুড়ীতে আমের বাজার জমে উঠেছে।
প্রতিদিন এই বাজার থেকে দুইশ মেট্রিক টন আম দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। ঝিকরগাছা, সাতক্ষীরা ও যশোরের সংযোগস্থল হওয়ায় বাজারটি জমজমাট থাকে সব সময়।
বাজারে এখন মোহনভোগ, হিমসাগর ও গোপালভোগ আম আসছে বেশি। ১৮শ’ থেকে ৩৬শ’ টাকা মন দরে বিক্রি হচ্ছে এসব আম।
ঢাকা ও কুষ্টিয়া থেকে আসা আম ব্যবসায়ী ফরিদ গাজি ও আরমান মোল্লা বলেন, এই হাটে আমের মজুদ বেশি থাকে। যে কারণে দামও কম। এসব আম ঢাকা ও চট্টগ্রামে বেশি দামে বিক্রয় করা হচ্ছে।
ব্যবসায়ী বাবলু হোসেন ও আকবার আলী বলেন, প্রচুর আম আমদানি হচ্ছে। জমজমাট বেচাকেনাও হচ্ছে। এই অঞ্চলের আম দেশের বিভিন্ন শহরে পাঠানো হচ্ছে। আমের মান ভাল হওয়ায় চাহিদাও ভাল রয়েছে।
জামতলা গ্রামের আমচাষী কালামুল্লা বলেন, ৪ বিঘা জমিতে আম চাষ করেছেন তিনি। খরচ হয়েছে ৭৫ হাজার টাকা। ৩ লাখ টাকার আম বিক্রির আশায় রয়েছেন।
বাজার কমিটির সভাপতি ও কাউন্সিলর নাসির উদ্দিন বলেন, প্রতিদিন ২শ মেট্রিক টন আম বেচাকেনা হচ্ছে। আমের গুণগত মান ঠিক রাখতে কমিটির সদস্যদের নিয়ে তদারকি করছেন তিনি। এবার আমে ফরমালিন রোধে গণসচেতনতাসহ প্রচার-প্রচারণা চালানোও হয়েছে বলে জানালেন তিনি।
বাগআঁচড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ সুকদেব বলেন, আমবাগান নজরদারিতে রেখেছে প্রশাসন। আইন-শৃঙ্খলা রক্ষা নিয়েও সজাগ রয়েছে পুলিশ।
উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল বলেন, উপজেলায় চলতি মৌসুমে চাহিদার থেকেও বেশি আম চাষ হয়েছে। ফলন ও দাম ভাল পাওয়ায় খুশি হচ্ছে চাষীরা। এছাড়া আমের বাজারগুলো নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলেও জানালেন কৃষি কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *