সাতক্ষীরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদ-উল ফিতর উপলক্ষ্যে পোশাক বিতরণ
সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ-উল ফিতর উপলক্ষ্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ৯টায় এই পোশাক বিতরণ কর হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোশাক বিতরণ করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন-উর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. হাবিবুর রহমান। এ সময় বিদ্যালয়ের ৮৮ জন শিক্ষার্থীর মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়। নতুন পোশাক পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। পোশাক বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীসহ বিদ্যালয়ের অভিভাবক এবং ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারও বিদ্যালয়ের দাতা সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোস্তফা কামাল লস্করের আর্থিক সহায়তায় উক্ত পোশাক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply