ঢাকাThursday , 16 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে রোজাদারদের মাঝে ভাইস চেয়ারম্যানের পানি বিতরণ

admin ঢাকা
আপডেট: 16 May 2019, 22:42

বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে পবিত্র মাহে রমজানে রোজাদারদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ। স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের অর্থায়নে এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় মাসব্যাপী পানি বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ মে) বিকাল ৫টায় কলবাড়ী বাজার জামে মসজিদ প্রাঙ্গণে তিনি উপস্থিত হয়ে রোজাদার ও মুসল্লিদের মাঝে বিশুদ্ধ ঠা-া খাবার পানি বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ শহীদুল আলম ছোটন, উপজেলা সৈনিকলীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর মোড়ল, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামরুল হাসান কামু, সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জি.এম মুজিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুদ্দিন লস্কর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফ হোসাইন বাণী, বুড়িগোয়ালিনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জি.এম আলিমুজ্জামান আলিম, সিডিও ইয়ুথ টিমের বুড়িগোয়ালিনী ইউনিটের সভাপতি আবু ইমহাক, সাধারণ সম্পাদক মামুনূর রশীদ সুমন, কে. এম আনিসুজ্জামান আনিস, মোহাম্মদ আল মোকাদ্দেস, মোহাম্মদ মিঠু, ইব্রাহীম হোসেন জালাল, নুর ইসলাম পাভেল, ইমরান হোসেন, আব্দুল্লাহ আল রুমন, আব্দুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *