ঢাকাThursday , 16 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রক্তদাতা ও হিফজুল কুরআন শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল

admin ঢাকা
আপডেট: 16 May 2019, 23:06

রক্তদাতা ও হিফজুল কুরআন শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা ব্লাড মিডিয়া ও আমার সাতাশ সাতক্ষীরার আয়োজনে রাজারবাগানস্থ রিয়াজুল জান্নাত ক্যাডেট হিফজ মাদ্রাসায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শেখ ফারুকুজ্জামান ডেভিডের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা। এছাড়াও উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, মনিরুজ্জামান ছট্টুসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এর আগে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে এ প্লাস পাওয়া পলাশপোল এলাকার ভ্যান চালকের মেধাবী কন্যা আয়েশা খাতুনকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় এবং রিয়াজুল জান্নাত ক্যাডেট হিফজ মাদ্রাসার ফান্ডেও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *