বিজিবির অভিযানে বিভিন্ন ভারতীয় পণ্যসহ আটক ১
ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় চা পাতা, থ্রিপিস ও কাপড়সহ একজনকে আটক করেছে। বুধবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১টায় কাকডাংগা বিওপি’র সদস্যরা কাকডাংগা মাঠ থেকে ১৪ হাজার টাকা মূল্যের ৩৫ কেজি ভারতীয় চা পাতা, মঙ্গলবার দিবাগত রাত ১১টায় বাকাল চেকপোস্ট থেকে যাত্রীবাহী লেগুনা তল্লাশী করে ৩৬ হাজার টাকা মূল্যের ১৮ পিস ভারতীয় কাপড়, মাদরা বিওপি’র সদস্যরা ভাদিয়ালী থেকে ১ লক্ষ টাকা মূল্যের ৪০ পিস ভারতীয় কাপড়, ভাদিয়ালী মাঠ থেকে ৬০ হাজার টাকা মূল্যের ১৫টি থ্রিপিস, ২০ হাজার টাকা মূল্যের ২০টি ভারতীয় গেঞ্জি এবং ৬ হাজার টাকা মূল্যের তিনটি বাচ্চাদের ফ্রক জব্দ করে।
এসময় কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম নামে এক চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয় বিজিবি।

Leave a Reply