কালিগঞ্জে চাঁদা না পেয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ!
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে চাঁদা না পেয়ে আল-আমিন হার্ডওয়ারের মালিকসহ তার দুই ছেলেকে হাতুড়ী দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। এঘটনায় বুধবার (১৫ মে) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহতরা।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সরকারি কলেজ মোড়ে অবস্থিত আল-আমিন হার্ডওয়ারের মালিক গোলাম হোসেনের কাছে স্থানীয় কুলিয়া দূর্গাপুর গ্রামের মৃত জিয়াদ আলীর ছেলে আব্দুস সামাদ (৪০) তার ভাই খোকন হোসেন (৩৫) এবং খোকনের ছেলে আমিনুরের (২০) নেতৃত্বে দাবিকৃত চাঁদা না পেয়ে প্রতিনিয়ত হামলা ও জীবন নাশের হুমকি দিয়ে আসছিল। গত রবিবার বেলা ১২টার দিকে দোকান মালিক গোলাম হোসেন এবং তার দুই ছেলে আল-আমিন ও আলাউদ্দীন দোকানে ছিলো। এ সুযোগে সন্ত্রাসী খোকন, সামাদ, আমিনুরসহ তাদের সন্ত্রাসী বাহিনী দোকানে হামলা চালিয়ে ক্যাশ বাক্স হইতে নগদ লক্ষাধিক টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। ঐ সময় তারা বাঁধা দিলে তাদের হাঁতুড়ী দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, তদন্ত করে মামলা নেওয়া হবে।

Leave a Reply