শ্রমিক নেতাকে মারধর: ভোমরা বন্দরে পণ্য খালাস বন্ধ, গ্রেফতার ২
ডেস্ক রিপোর্ট: শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে মঙ্গলবার (১৪ মে) চার ঘণ্টা পণ্য খালাস বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শ্রমিকরা।
হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি এরশাদ আলীর ওপর বহিরাগতদের দুই দফা হামলার প্রতিবাদে সকাল থেকেই বন্ধ ছিল পণ্য খালাস কার্যক্রম। এতে বিপুল সংখ্যক ভারতীয় ট্রাক ভোমরা ও ঘোজাডাঙ্গা বন্দর সীমান্তে ঠাঁয় দাঁড়িয়ে ছিল। আমদানি পণ্য বহনের জন্য বাংলাদেশি ট্রাকগুলোও ছিল বেকার। ফলশ্রুতিতে বন্দরে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ দোষীদের গ্রেফতারের আশ^াস দিলে দুপুর ১২টায় কাজে ফেরেন শ্রমিকরা।
একাধিক শ্রমিক নেতা জানান, ভোমরা ট্রাক টার্মিনালে গাড়ি পার্কিং এবং চাঁদাবাজি করছিলেন শাওন নামের এক যুবক ও তার সঙ্গীরা। এর প্রতিবাদ করায় শাওন তার লোকজন নিয়ে রোববার হামলা করে শ্রমিক নেতা এরশাদ আলীর ওপর। এ ঘটনায় সাতক্ষীরা থানায় মামলা দিয়ে ফেরার পথে সোমবার রাতে এরশাদের ওপর আবারও হামলা করে সন্ত্রাসীরা। পুলিশ এ ঘটনায় আরিফ ও জুয়েল নামের দুইজনকে গ্রেফতার করেছে।

Leave a Reply