বিজিবির অভিযানে ৮ কেজি রূপা জব্দ
ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে আট কেজি ভারতীয় রূপা, ফেনসিডিল, চা পাতা, শাড়ি, থ্রি পিচ ও গরু জব্দ করেছে। মঙ্গলবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সোমবার সকাল ৬টায় তলুইগাছা বিওপি’র সদস্যরা তেতুলতলা থেকে ৬ লক্ষ ৮৫ হাজার ৭৬০ টাকা মূল্যের আট কেজি ভারতীয় রূপা জব্দ করে। একই দিন বিকাল ৩টায় পদ্মশাখরা বিওপি’র সদস্যরা হাড়দ্দা থেকে ১৬ হাজার ৪০০ টাকা মূল্যের ৪১ বোতল ভারতীয় ফেনসিডিল, সন্ধ্যা ৭টায় গাজীপুর বিওপি’র সদস্যরা বাঁকাল চেক পোস্ট থেকে যাত্রীবাহী লেগুনায় তল্লাশি করে ২০ হাজার টাকা মূল্যের ২০টি ভারতীয় থ্রি পিস ও ৪ হাজার ৫০০ টাকা মূল্যের তিনটি ভারতীয় শাড়ি, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মাদরা বিওপি’র সদস্যরা মাদরা থেকে ৪ হাজার টাকা মূল্যের ১০ কেজি ভারতীয় চা পাতা, একই সময় কাকডাংগা বিওপি’র সদস্যরা কাকডাংগা থেকে ১৪ হাজার টাকা মূল্যের ৩৫ কেজি ভারতীয় চা পাতা ও সকাল সাড়ে ১১টায় গাজীপুর বিওপি’র সদস্যরা বাঁকাল চেক পোস্ট থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের দুটি ভারতীয় এঁড়ে গরু জব্দ করে।

Leave a Reply