ঢাকাMonday , 13 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুপ্রভাত সাতক্ষীরা: আজকের রাশি ফল

admin ঢাকা
আপডেট: 13 May 2019, 20:58

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): পায়ের কোনও সমস্যা বাড়তে পারে। শিল্পীদের জন্য ভাল সময় আসছে। অনেক দিনের কোনও আশা পূর্ণ হবে। বিবাহ জীবন ভাল-মন্দ মিশিয়ে চলতে পারে। রাস্তাঘাটে চলার সময় সাবধান থাকুন।
বৃষ (২১ এপ্রিল – ২০ মে): পেটের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়তি কোনও উপার্জনের কথা ভাবার আগে বার বার চিন্তা করুন। দিনের মধ্য ভাগে অতিরিক্ত কাজের চাপের জন্য শরীরে কষ্ট।
মিথুন (২১ মে – ২০ জুন): প্রেমের কারণে কোনও প্রকার কষ্ট হতে পারে। দূরের কোনও বন্ধুর খবর আসতে পারে। কিন্তু বিনিয়োগ বেশি করা ভাল হবে না। কোনও প্রতিযোগিতামূলক কাজে বাধা পড়তে পারে।
কর্কট (২১ জুন – ২০ জুলাই): বাড়িতে অনেক অতিথি আসতে পারে। একটু ঋণ হতে পারে। সন্তানের বিবাহের ব্যাপারে চিন্তা। নিজের অধিকারের জন্য সজাগ হতে হবে। পড়াশোনায় খুব ভাল ফলের আশা করা যায়।
সিংহ (২১ জুলাই – ২০ আগস্ট): সংসারের সমস্যা মেটাতে গিয়ে নাজেহাল হতে হবে। ব্যস্ততার জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। যানবাহনের খরচ বৃদ্ধি। পিতার সঙ্গে মতের অমিল। ভুল কথা বলার জন্য মাসুল গুনতে হবে।
কন্যা (২১ আগস্ট – ২০ সেপ্টেম্বর): ব্যবসায় কর্মচারী নিয়ে কোনও বিবাদ হতে পারে। ভাল করে না ভেবে বাড়তি কোনও আয়ের পথে পা বাড়াবেন না। স্ত্রীর শরীর নিয়ে কিছু খরচ বাড়তে পারে। বাড়িতে কোনও অতিথি নিয়ে বিবাদ হতে পারে।
তুলা (২১ সেপ্টেম্বর – ২০ অক্টোবর): ব্যবসার ব্যাপারে উদ্বেগ বাড়তে পারে। খুব ভাল ভাবে চিন্তা করে তবে নতুন ব্যবসায় পা বাড়ানো উচিত। রাস্তায় বিপদের সম্ভাবনা আসতে পারে। বাড়িতে নতুন অতিথির আগমন।
বৃশ্চিক (২১ অক্টোবর – ২০ নভেম্বর): কাজের জন্য নতুন কোনও চেষ্টা বাড়তে পারে। সন্তানের পড়াশোনার জন্য নতুন চিন্তা ভাবনা। বেকারদের আশা পূর্ণ না হওয়ার জন্য হতাশা আসতে পারে। বুদ্ধির ভুলের জন্য বিপদ।
ধনু (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): কাজের লোকের সঙ্গে কোনও প্রকার বিবাদ। গুরুজনের সাহায্যে সংসারে সমস্যা থেকে উদ্ধার। জমি ক্রয়-বিক্রয়ের যোগ। প্রেমের জন্য বাড়িতে কোনও প্রকার বিবাদ হতে পারে।
মকর (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): বহুমুখী প্রতিভার জন্য সুনাম অর্জন। চেষ্টায় সাফল্য মিলতে পারে। স্ত্রীর জন্য সংসারে বিবাদের মীমাংসা। ফাটকা ব্যবসায় লাভ হবে কিন্তু খুব সাবধান থাকুন। প্রেমের ব্যাপারে তৃতীয় কাউকে নিয়ে অশান্তি।
কুম্ভ (২১ জানুয়ারি – ২০ ফেব্রুয়ারি): ব্যবসায় লগ্নি করতে পারেন। বিবাহের জন্য শুভ সময় আসছে। পাশের বাড়ির সঙ্গে সমস্যার সমাধান। আর্থিক সমস্যা একটু একটু করে কাটবে। গুরুজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন।
মীন (২১ ফেব্রুয়ারি – ২০ মার্চ): শরীরের জন্য বড় খরচ হতে পারে। সন্তান নিয়ে পাশের বাড়ির সঙ্গে বিবাদ। শারীরিক পরিশ্রম বৃদ্ধি পাবে। মাথা গরমের জন্য কাজের ক্ষতি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *