ঢাকাMonday , 13 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যবিপ্রবির অভ্যন্তরীণ বৃত্তি পেল ১১২ জন শিক্ষার্থী

admin ঢাকা
আপডেট: 13 May 2019, 22:14

যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অভ্যন্তরীণ বৃত্তি পেয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের ১১২ জন শিক্ষার্থী।
সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে অভ্যন্তরীণ বৃত্তি বণ্টন কমিটির সভায় তাদের এ বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বাৎসরিক এককালীন তিন হাজার ৫০০ টাকা করে বৃত্তি পাবেন। গত বছর বিভিন্ন বিভাগের ৬৭ জন শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়। মূলত আর্থিকভাবে স্বচ্ছল নয় এমন দরিদ্র, মেধাবী ও নিয়মিত শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে বিশ^বিদ্যালয়ের অভ্যন্তরীণ খাত থেকে এ বৃত্তি দেওয়া হয়। তাই সার্বিক দিক বিবেচনা করে এ আর্থিক বছরে বৃত্তির অর্থের পরিমাণ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *