ঢাকাMonday , 13 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় আইন-শৃংঙ্খলা কমিটির মাসিক সভা

admin ঢাকা
আপডেট: 13 May 2019, 22:06

দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটা উপজেলা আইন-শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, উপজেরা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, কুলিয়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা থানার এসআই মুনিরুল ইসলাম মনির, খানজিয়া বিওপি ক্যাম্প কমান্ডার সেলিম, দেবহাটা বিওপি ক্যাম্প কমান্ডার ইব্রাহিম, ভাতশালা বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার জুলহাস, টাউনশ্রীপুর বিওপি ক্যাম্প কমান্ডার মোমিনুল, শাঁখরা বিওপি ক্যাম্প কমান্ডার সাইদুল, দেবহাটা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *