ঢাকাMonday , 13 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে এটিএম বুথে বিড়ম্বনা, ক্ষোভ!

admin ঢাকা
আপডেট: 13 May 2019, 22:31

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: কালিগঞ্জে এটিএম বুথে টাকা উত্তোলন করতে গিয়ে বিড়ম্বনার মুখোমুখি হচ্ছেন গ্রাহকরা। নানামুখী সমস্যায় পড়লেও ব্যাংক কর্তৃপক্ষের দায়সারা আচরণে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।
কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের এক শিক্ষক জানান, সোমবার (১৩ মে) তিনি নাজিমগঞ্জ বাজারে অবস্থিত ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এটিএম বুথে টাকা উত্তোলন করতে যান। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বুথের যান্ত্রিক ত্রুটির কারণে টাকা উত্তোলন না হলেও কিছুক্ষণ পর তিনি তার রূপালী ব্যাংকের একাউন্ট থেকে ২৮ হাজার ১১ টাকা উত্তোলন করা হয়েছে মর্মে মোবাইলে ম্যাসেজ দেখতে পান। পরবর্তীতে তিনি তার একাউন্টের ব্যালেন্স দেখে ২৮ হাজার টাকা এবং সার্ভিস চার্জ বাবদ ১১ টাকা কর্তনের বিষয়টি নিশ্চিত হন। টাকা না পাওয়া সত্ত্বেও কর্তনের বিষয়টি বুথের নিরাপত্তা কর্মীকে জানানোর পর তার পরামর্শে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার সেকেন্ড অফিসার হারুন অর রশিদকে (০১৭০৮১৬০২২৪) মোবাইলে অবগত করলে তিনি অসৌজন্যমূলক কথাবার্তা বলেন।
পরবর্তীতে রূপালী ব্যাংক নলতা মোবারক শাখার ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করলে তিনি টাকা কর্তনের বিষয়টি উল্লেখপূর্বক লিখিত আবেদন করতে বলেন। কর্তনকৃত টাকা কতদিন পর একাউন্টে যুক্ত হবে সে সম্পর্কে ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেন নি।
ওই গ্রাহক আরও জানান, কিছুদিন পূর্বে তিনি নাজিমগঞ্জ বাজারে অবস্থিত ফাস্ট সিকিউরিটি ব্যাংকের বুথ থেকে টাকা উত্তোলন করে এক হাজার টাকার কচটেপ দিয়ে জোড়া লাগানো নোট পান। পরবর্তীতে ব্যাংকে ছেড়া নোটটি নিয়ে গেলেও নানা টালবাহানা শেষে পরিবর্তন করে দেন।
একই ঘটনা ঘটেছে বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক লোচন দাশ দাসের সাথে। তিনি গত রোববার বেলা ১১টার দিকে রূপালী ব্যাংকের এটিএম কার্ড নিয়ে টাকা উত্তোলন করতে যান নাজিমগঞ্জ বাজারে অবস্থিত ডাচবাংলা ব্যাংকের বুথে। তিনি ১৩ হাজার ৫০০ টাকা উত্তোলনের চেষ্টা করে যান্ত্রিক ত্রুটির কারণে ব্যর্থ হন। এসময় তার একাউন্ট থেকে ১৩ হাজার ৫১৫ টাকা কর্তন হয়ে গেছে বলে মোবাইলে ম্যাসেজে দেখতে পান। বিষয়টি তিনি রূপালী ব্যাংক নলতা মোবারক নগর শাখার ব্যবস্থাপক বরাবর লিখিতভাবে জানিয়েছেন। কয়েকজন গ্রাহক জানান, ফাস্ট সিকিউরিটি ব্যাংকের বুথে ছেড়াকাটা নোট বের হওয়া, নেটওয়ার্ক না থাকা, বুথের মেশিনে এটিএম কার্ড আটকে যাওয়াসহ নানাবিধ সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু, এসব হয়রানি রোধে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ গ্রহণ না করে উল্টো গ্রাহকদের সাথে খারাপ আচরণ করছে বলে তারা জানান। এটিএম বুথে টাকা উত্তোলনের ক্ষেত্রে হয়রানি নিরসনের জন্য ভুক্তভোগী গ্রাহকদের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এ ব্যাপারে জানার জন্য সোমবার সন্ধ্যায় ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপকের মুঠোফোনে একাধিক বার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *