ঢাকাMonday , 13 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা

admin ঢাকা
আপডেট: 13 May 2019, 21:45

সমীর রায়, প্রতিনিধি: আশাশুনি উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মে) সকাল ১১টায় পরিষদের সম্মেলনের কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, থানা প্রতিনিধি এসআই হাসানুজ্জামান, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী আখতার হোসেন, ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, আ.ব.ম মোছাদ্দেক, এসএম রফিকুল ইসলাম, দিপঙ্কর সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী দারুস সালাম, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, আওয়ামীলীগ নেতা মোল্যা রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলা থেকে মাদক নির্মূল হলে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য কম হবে। একজন সচেতন নাগরিক হিসেবে পুলিশকে যথাযথ সাহায্য করলে ও প্রত্যেক অভিভাবক সচেতন হলেই মাদক নির্মূল করা সম্ভব। পাশাপাশি মাদকাসক্তদের ঘৃণা না করে চিকিৎসার মাধ্যমে তাদের সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *