ঢাকাSunday , 12 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মা দিবসের আলোচনায় ‘স্বপ্নজয়ী মা সম্মাননা’ পেলেন মুক্তামনির মা আসমা খাতুন

admin ঢাকা
আপডেট: 12 May 2019, 21:09

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মা দিবস উদযাপিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টায় বিশ্ব মা দিবস উপলক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বহুল আলোচিত মুক্তামনির মা আসমা খাতুনকে ‘স্বপ্নজয়ী মা সম্মাননা ২০১৯’ প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান।
আলোচনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শিদা খাতুন, এনজিও সংগঠক মাধব দত্ত, সাংবাদিক আমিনা বিলকিস ময়না প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা তুজ জোহরা। অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *