ঢাকাSaturday , 11 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনী আশ্রয়ন প্রকল্প: কমিউনিটি সেন্টারের নির্মাণ কাজ শেষ না হতেই ফাটল!

admin ঢাকা
আপডেট: 11 May 2019, 21:22

ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলার উপকূলীয় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২টি আশ্রয়ন প্রকল্পের (ব্যারাক) কমিউনিটি সেন্টারের নির্মাণ কাজ শেষ হতে না হতেই ফাটল দেখা দিয়েছে।
জানা গেছে, উক্ত আশ্রয়ন প্রকল্পের (ব্যারাক) একটি কলবাড়ীতে এবং আরেকটি চুনাতে অবস্থিত। এগুলো ৬ মাস আগে নির্মাণ করা। কিন্তু নির্মাণ কাজ শেষ না হতেই ব্যারাকের কমিউনিটি সেন্টারে ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে আশ্রয়ন প্রকল্পে আশ্রিত জনগোষ্ঠীর মাঝে প্রচ- ভীতি কাজ করছে।
এ ব্যাপারে পানখালী-চুনা আশ্রয়ন প্রকল্পের (ব্যারাক) সভাপতি মো. আফতার হোসেন জানান, আমাদের এই ঘরটি নির্মাণের পর চাবি হস্তান্তরের দিন উপজেলার ঊর্ধ্বতন কর্মকতাদের সামনে কমিউনিটি সেন্টারে ফাটল দেখা দেয়। আমরা তাৎক্ষণিক ফাটলের কথা তাদেরকে জানাই। সেখানে এই কাজের ঠিকাদার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অসীম মৃধাও উপস্থিত ছিলেন। তখন সরকারি কর্মকর্তারা তাকে এই ফাটলের কথা বললে তিনি সংস্কার করার আশ্বাস দিলেও এখনো কিছুই করেননি।
কমিউনিটি সেন্টারগুলো দ্রুত সংস্কার করার দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *