বুড়িগোয়ালিনীতে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুুুুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে অষ্টম শ্রেণির ছাত্রী অষ্টমী মন্ডলের (১৪) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। অষ্টমী মন্ডল ইউনিয়নের আবাদ চন্ডিপুর মায়ের বাড়ি গ্রামের বিমল মন্ডলের মেয়ে। অষ্টমী মন্ডলের মা প্রতিমা মন্ডল বলেন, শুক্রবার (১০ মে) রাত ১১টার সে ঘুমাতে যায়। সকাল ৬টার দিকে উঠে বিলে গরু দিয়ে এসে ঘরের দরজা খুলে দেখি সে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে স্থানীয় লোকজনকে জানালে তারা শ্যামনগর থানায় পুলিশকে খবর দেয় এবং পুলিশ লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, অষ্টমী মন্ডল মাঝেমধ্যে মানসিক রোগে অসুস্থ হয়ে পড়তো।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply