ঢাকাSaturday , 11 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে ভারতীয় গরু ও গাঁজাসহ বিভিন্ন পণ্য জব্দ

admin ঢাকা
আপডেট: 11 May 2019, 22:15

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় চা পাতা, বাই সাইকেল, শাড়ি, থ্রিপিচ, শার্ট, প্যান্ট, গরু, সেন্ডেল ও গাঁজা জব্দ করেছে। শনিবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শুক্রবার দেড়টায় কাকডাংগা বিওপি’র সদস্যরা আমতলী থেকে ২৪ হাজার টাকা মূল্যের ৬০ কেজি ভারতীয় চা পাতা, শুক্রবার দিবাগত রাত ৪টায় কেড়াগাছি থেকে ১ লক্ষ টাকা মূল্যের দুটি ভারতীয় গরু, গাড়াখালী এলাকা থেকে ৭ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় বাই সাইকেল, শুক্রবার বিকাল ৩টায় একই বিওপির সদস্যরা গাড়াখালী এলাকা থেকে ৭ হাজার টাকার একটি ভারতীয় বাই সাইকেল, শুক্রবার দিবাগত রাত ১টায় ভাদিয়ালী থেকে ১৪ হাজার টাকার ৩৫ কেজি ভারতীয় চা পাতা, শনিবার ভোর ৪টায় ভাদিয়ালী এলাকা থেকে ১৪ হাজার টাকার ৩৫ কেজি ভারতীয় চা পাতা, শুক্রবার সন্ধ্যা ৬টায় বাকাল চেকপোস্টের সদস্যরা ২৪ হাজার টাকা মূল্যের ১২পিস ভারতীয় শাড়ি, ৩৮ হাজার টাকা মূল্যের ১৯ পিস ভারতীয় থ্রি পিস, ১৫ হাজার টাকার ৩০ পিস ভারতীয় শার্ট, ৮ হাজার টাকার ৮ পিস ভারতীয় প্যান্ট জব্দ করে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের সদস্যরা কেড়াগাছি থেকে ৭ হাজার টাকার ২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।
এছাড়া শনিবার সকাল ৭টায় পদ্মশাখরা বিওপি’র সদস্যরা দাসপাড়া এলাকা থেকে ৯ হাজার টাকা মূল্যের ২৮০টি ভারতীয় মেহেদী এবং ৩ হাজার ৬০০ টাকার ৯ জোড়া ভারতীয় সেন্ডেল জব্দ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *