পলাশপোল তেঁতুলতলাকে মাদক ও ইভটিজিংমুক্ত ঘোষণা
সাতক্ষীরা শহরের পলাশপোল তেঁতুলতলা, সাতক্ষীরা স্টেডিয়াম ও এর আশপাশের এলাকাকে মাদক ও ইভটিজিং মুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। শনিবার পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে এ ঘোষণা দেয়া হয়।
পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয়ে সভাপতি আজহারুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী আলী সুজয়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পলাশপোল তেঁতুলতলা ও এর আশেপাশের এলাকায় মাদক সেবন, পরিবহন ও ইভটিজিংয়ের ঘটনা ঘটলে তা প্রতিহত করা এবং এর সাথে যুক্তদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শফিকুল ইসলাম ময়না, কুরবান মরদার, যুগ্ম সম্পাদক জুম্মান সরদার, আবু সাঈদ, আবু সাইদ মো. পারভেজ আনোয়ার, অর্থ সম্পাদক আছাদ খান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসান, ফারুক হোসেন, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম অনিক, দপ্তর সম্পাদক মারুফ হাসান রোজেন, সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম ছোট বাবু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জনি, ক্রীড়া সম্পাদক মাহফুজ আলী সুজল, মহিলা বিষয়ক সম্পাদিকা রওশন জাহান রূপা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য আশরাফুল ইসলাম বাবুল, হাফিজুর রহমান মাসুম, টগর খান, মো. শুকুর আলী, গাজী মো. আব্দুল, মো. মুজিবর রহমান সরদার, মো. রাজু আহম্মেদ, মোছা. মিসেস লাকী, মনজিলা খাতুন, মিসেস ইভা, রেহেনা পারভীন মনি ও মো. রাজু। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply