ঢাকাSaturday , 11 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় মৃত গৃহবধূকে সৎকার না করে মিথ্যা মামলার হুমকি

admin ঢাকা
আপডেট: 11 May 2019, 22:19

ডেস্ক রিপোর্ট: তালায় মৃত গৃহবধূকে সৎকার না করে এলাকাবাসীর নামে মিথ্যা মামলা করার জন্য ফ্রিজিং করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা আতংকে ভুগছে এলাকাবাসী।
জানা যায়, শুক্রবার (১০ মে) স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করনে উপজেলার মেশারডাঙ্গা গ্রামের কার্তিক ব্যানার্জীর স্ত্রী নমিতা ব্যানার্জী। কিন্তু মৃত নমিতা ব্যানার্জীর বড় ভাসুর কুমিরা মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আদিত্য ব্যানার্জী এলাকার সাধারণ জনগণকে হয়রানির জন্য মিথ্যা মামলার হুমকি দেখিয়ে মৃতের লাশ সৎকার না করে ফ্রিজিং করে রেখেছেন। এ ঘটনায় মামলা আতংকে রয়েছে এলাকাবাসী।
আরো জানা যায়, নমিতা ব্যানার্জী গত ইউপি নির্বাচন পরবর্তী সময়ে স্থানীয় লোকজনদের মধ্যে বিরোধ চলাকালীন আহত হন। তারপর থেকে এখনো অবধি তিনি সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করছিলেন। কয়েকদিন পূর্বে স্বামীর সাথে বিরোধ হলে তিনি তাকে বেধড়ক মারধর করেন। এমতাবস্থায় সে আবার অসুস্থ হয়ে পড়লে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে চিকিৎসা শেষে নিজ বাড়িতে ফিরে আকস্মিক মৃত্যুবরণ করে। এই মৃত্যুকে কেন্দ্র করে তার স্বামীর বড় ভাই আদিত্য ব্যানার্জী এলাকার সাধারণ মানুষের নামে মিথ্যাচার করে মামলা করার পায়তারা চালাচ্ছে। এতে করে সাধারণ মানুষের মনে আতংক সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *